মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৫৬ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪১১ পিস ইয়াবা, ১১০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম আইস মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের উত্থান যেভাবে