আশকোনা হজ ক্যাম্পের চুরি হওয়া সৌদি রিয়ালসহ ২ জন গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সৌদি রিয়ালসহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ হাবিবুর রহমান (৫৮) ২। মোঃ নাদিম সরকার (৫৩)।
আরও পড়ুন: পিচ্চি হেলাল মাস্টারমাইন্ড, শ্যুটার কিলার বাদল ভাঙ্গারি রনি গোয়েন্দা জালে
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিমানবন্দর থানাধীন আশকোনা হজক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ বাইশ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় ডিএমপি বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম শুক্রবার ( ১ মে ২০২৬) রাত আনুমানিক ০২:৪০ ঘটিকায় রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করে। একই রাত আনুমানিক ০৪.০০ ঘটিকায় টঙ্গি স্টেশন রোড এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোঃ নাদিম সরকারকে গ্রেফতার করে।
আরও পড়ুন: আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হেলালকে প্রধান আসামি করে মামলা
পরবর্তীতে গ্রেফতারকৃত নাদিমের তথ্য অনুযায়ী, একটি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সেঞ্জ এর মাধ্যমে গ্রেফতারকৃতরা ৯০ হাজার টাকায় এক্সেঞ্জ করে, তা উদ্ধার করা হয়।
চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





