কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বাড়ল ১০ টাকা
কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন এই ভাড়া আজ শুক্রবার (২৪ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, শাসনগাছা থেকে ঢাকাগামী বাসে আগে যেখানে যাত্রীপ্রতি ভাড়া ছিল ২৫০ টাকা, তা ১০ টাকা বাড়িয়ে ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, জাঙ্গালিয়া থেকে ঢাকাগামী বাসে পূর্বের ২১০ টাকার ভাড়া বাড়িয়ে ২২০ টাকা করা হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে ‘চাঁদাবাজ’ অভিযোগ প্রত্যাখ্যান, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির এক জরুরি সভায় বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনা অনুযায়ী এই ভাড়া সমন্বয় করা হয়েছে।
কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, “সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। তেলের দাম বৃদ্ধির কারণে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করেই প্রতি যাত্রী থেকে ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।”
আরও পড়ুন: হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই
এদিকে, হঠাৎ ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত যাতায়াতকারীদের জন্য এতে অতিরিক্ত ব্যয় যুক্ত হয়েছে বলে তারা মনে করছেন।





