গাজীপুরে কোরআনের ২৮ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:১৩ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী ২৮ জনকে পাগড়ি পরিয়ে সম্মাননা দিয়েছে গাজীপুরের একটি মাদ্রাসা প্রতিষ্ঠান।

গত শনিবার গাজীপুর মহানগরীর হাড়িনালে অবস্থিত ‘জামিয়া রহমানিয়া ইনস্টিটিউটের’ হিফজুল কোরআন বিভাগ থেকে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিষ্ঠান হাফেজ হওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং সংশ্লিষ্ট গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আলহাজ্ব কামরুল ইসলাম নোমানী প্রধান অতিথি এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিরোধীদলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহার

হাফেজদের মধ্যে একজন দৈনিক সময়ের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন সরকারের ছেলে হাফেজ মুহাঃ আবু বকর সিদ্দীক মুবীন। সম্মাননা পাওয়া হাফেজরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা রহমানিয়া মাদ্রাসায় এক থেকে চার বছর পর্যন্ত পড়ালেখা করেছেন।

অনুষ্ঠানে জামিয়া রহমানিয়া ইনস্টিটিউটের পরিচালক কমিটির সদস্য হাফেজ মাওলানা শামীম আহমেদ, মাদ্রাসার ওস্তাদগণ, কেন্দ্রীয় মসজিদের ইমামগণ ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সেলিম আহমেদ রেজার বাবার মৃত্যুতে যুবদলের শোক

অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ২৮ জন কৃতি হাফেজকে বিশেষ সম্মাননা জানানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর দ্বীনি খেদমতের সাফল্য কামনা করে দোয়া করা হয়।