চলন্ত অবস্থায় ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-ঢাকা রুটে আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

আরও পড়ুন: খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় সামনে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে চলে যায়। পরে আধা ঘণ্টার মধ্যেই তিনটি বগির সংযোগ শেষে ট্রেনটি ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।