জ্বালানি তেল মজুত-পাচার রোধে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ২:১২ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ সংক্রান্ত সঠিক তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে উচ্চমূল্যে বিক্রি করছে।

আরও পড়ুন: দুই দফা বাড়ার পর স্থির সোনার দাম

সরকার জানায়, ইতোমধ্যে মাঠ প্রশাসনের মাধ্যমে বেশ কিছু অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ধরনের কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সুষম বণ্টন নিশ্চিত করতে নতুন এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়েছে, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মজুত ও পাচারের তথ্য প্রদান করতে পারবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

আরও পড়ুন: ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম