দেশে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে আরও একটি জাহাজ
এর আগে গত ২৫ মার্চও সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে টানা সাত দফায় ভালো মানের সোনার ভরিতে মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা কমেছে।
সংগঠনটির প্রাইস নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: জেট ফুয়েলের দাম লিটারপ্রতি প্রায় ৯০ টাকা বৃদ্ধি
নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি ৬ হাজার ২৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ৫ হাজার ৩৬৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ৪ হাজার ৪৩২ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩২৪ টাকায় অপরিবর্তিত রয়েছে।





