আবারও এক লাফে বাড়ল সোনার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা কিনতে গুনতে হবে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: সোনার দামে বড় উত্থান বিশ্ববাজারে

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এর আগে সোমবার (২৪ আগস্ট) একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

এ ছাড়া—

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।