দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে ফের নিম্নমুখী পরিবর্তন এসেছে। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।

স্বর্ণের দাম কমানোর কারণ হিসেবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার কথা জানিয়েছে বাজুস। বাজার পরিস্থিতি ও সামগ্রিক বিষয় পর্যালোচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: আবারও এক লাফে বাড়ল সোনার দাম

শনিবার সকাল ১০টা থেকে দেশের সব জায়গায় নতুন এ মূল্য কার্যকর হয়েছে।