পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২৬ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়
পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়।
ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২৬ দিন সকল ক্লাস বন্ধ থাকবে। অপরদিকে ১৯ দিন অফিস বন্ধ থাকবে।
আরও পড়ুন: স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এক নোটিশ মারফত জানানো হয় যে, এই বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের (জানুয়ারি-ডিসেম্বর) ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামী ০১/০৬/২০২৫ তারিখ হতে ২৬/০৬/২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এবং ০১/০৬/২০২৫ তারিখ থেকে ১৯/০৬/২০২৫ তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
তবে ছুটিকালীন নিরাপত্তা প্রহরী ও জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবেন এবং বিভিন্ন দপ্তর ও বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদেরকে সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন: খেলোয়াড় হেনস্থা ও পক্ষপাতমূলক বিচারের ঘটনায় পাঁচ ছাত্র সংসদের তীব্র নিন্দা
উল্লেখ্য, ছুটির পরবর্তী কর্ম দিবসে স্ব স্ব বিভাগ ও দপ্তরের সকলের উপস্থিতি ও অনুপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।





