ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম। প্রচার ও মিডিয়া সম্পাদক করা হয়েছে মিফতাহুল হোসাইন আল মারুফকে। বায়তুল মাল সম্পাদক হয়েছেন নুরুল ইসলাম সাব্বির এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাজহারুল ইসলাম। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক করা হয়েছে মুসলিমুর রহমানকে। ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. ইকবাল হায়দার এবং ছাত্র অধিকার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আহসান হাবিব ইমরোজ।

আরও পড়ুন: সিদ্ধান্ত বদল ঢাবির, ৯ মার্চ থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি

এছাড়া আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুল বান্না। আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে আনাস বিন মুনিরকে। দাওয়াহ সম্পাদক হয়েছেন আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক বিল্লাহ। বিজ্ঞান সম্পাদক করা হয়েছে মো. রবিউল ইসলামকে। ব্যবসায় শিক্ষা সম্পাদক হয়েছেন হোসনে ইয়াসিন আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)।

কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম হোসেন। প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. তাওকির হাসান। গবেষণা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক করা হয়েছে মো. মাহবুব আলম (মিরাজ)কে।

আরও পড়ুন: ঢাবিতে ক্লাস চলবে ১২ মার্চ পর্যন্ত

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ডাকসুর এজিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন খান সভাপতি নির্বাচিত হন। একই সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সেক্রেটারি নির্বাচিত হন। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আরবি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী ও সংগঠনটির সাবেক প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন।