হৃত্বিকের সঙ্গে সালমান ও শাহরুখ এক সিনেমায়

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৩ | আপডেট: ১:১৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের শীর্ষ তিন তারকা সালমান খান, শাহরুখ খান ও হৃতিক রোশন প্রথমবারের মতো এক সিনেমায় দেখা মিলতে পারে। যশরাজ ফিল্মসের ‘ওয়ার টু’ সিনেমায় হৃতিকের সঙ্গে বড় চমক হিসেবে হাজির হতে পারেন সালমান-শাহরুখ। খবর: হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে প্রকাশ, দক্ষিণী তারকা জুনিয়ার এনটিআরকে ‘ওয়ার টু’ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে। খলনায়ককে জব্দ করার জন্য় হৃতিকের সঙ্গে থাকতে পারেন শাহরুখ এবং সালমান। খবরটি ছড়িয়ে পড়লেও, এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রযোজক আদিত্য চোপড়া।

আরও পড়ুন: বাবার পরিচালনায় প্রথমবার বড় পর্দায় ভাবনা

পরিচালক সিদ্বার্থ আনন্দের ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েল বানাতে চলেছেন অয়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, অয়নের কথাতেই নাকি সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছেন জুনিয়ার এনটিআর।

‘আরআরআর’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নজরে পড়েছেন এনটিআর জুনিয়র। তাকে নিয়েই ‘ওয়ার টু’ সিনেমার চিত্রনাট্য তৈরি করতে যাচ্ছেন অয়ন মুখোপাধ্যায়। 

আরও পড়ুন: স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশী ২ সিনেমা

শোনা যাচ্ছে, হৃতিক ও এনটিআরের দ্বৈরথ দেখা যাবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েলে। সেখানেই থাকবেন সালমান-শাহরুখও। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে সিনেমাটি।