পুজোয় তপন-তিথির নতুন গান ‘কিছুটা সময়’
এবারের দূর্গা পূজা উপলক্ষে নতুন গান গাইলেন নন্দিত সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। দ্বৈত কন্ঠের এ গানে সহশিল্পী হয়েছেন জান্নাতে রোম্মান তিথি। দু'দিন আগে গানটির মিউজিক ভিডিওর শুটিং পূর্বাচলে সম্পন্ন হয়েছে।
'কিছুটা সময়' শিরোনামের গানটির কথা ও সুর করেছেন রিপন চৌধুরী। সঙ্গীতায়োজন করেছেন কলকাতার প্রখ্যাত সঙ্গীত পরিচালক মধু মুখার্জি।
আরও পড়ুন: সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন খায়রুল বাসার
গানটির ভয়েস ডাবিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোন্যান্স-এ।
বহুবছর থেকে প্রবাসে জীবনযাপন করছেন তপন চৌধুরী। প্রতিবছরই কিছুদিনের জন্য দেশে আসেন তিনি।
আরও পড়ুন: সাবিলার প্রেমে ডিওপি মামুন, ভাঙনের সুর বেজেছে দুই সংসারে
গান সম্পর্কে তপন চৌধুরী বলেন, গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কানাডা থাকতেই গানটি আমার কাছে পাঠানো হয়। দেশে এসে গানের বাকী কাজ শেষ করি। আশা করি গানটি সবার ভালো লাগবে। আর তিথি একজন পরিশীলিত শিল্পী। তিথির কন্ঠ ভীষণ মিষ্টি। গেয়েছেনও খুব ভালো। সবমিলিয়ে গানটি খুব ভালো হয়েছে।
সহশিল্পী তিথি বলেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে, তপন চৌধুরীর মত একজন শিল্পী আমার সঙ্গে গাইতে সম্মত হয়েছেন। রিপন চৌধুরীর কথায় ও সুরে এই গান মূলত পুজোকে কেন্দ্র করেই করেছি। গানটি ভীষণ রকম মেলোডিক। মিউজিক এরেঞ্জমেন্টও প্রাণবন্ত। আসলে সুন্দর একটি গান হয়েছে। তপন দার সাথে ভালো একটি গান গাইতে পেরে আমি ধন্য। গানটি ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।
ভিডিও শ্যুটিংয়ের কাজ শেষে এখন এডিটিং চলছে। কয়েকদিনের মধ্যেই গানটি রিলিজ হবে।





