আন্তর্জাতিক সংগীত সম্মেলনে ‘চিরকুট’র সুমি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ৭:২৫ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমী গানে গানে দেশের প্রতিনিধিত্ব করতে নিয়মিতই বিশ্বমঞ্চে উপস্থিত হন।

এবার ইউরোপের দেশ নরওয়ের ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্সে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’র গীতিকার, সুরকার ও শিল্পী শারমিন সুলতানা সুমি আমন্ত্রিত হয়েছেন।

আরও পড়ুন: আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম

নরওয়ের ক্রিস্টিয়ান স্যান্ড শহরের বিখ্যাত ইউনিভার্সিটি অফ অ্যাডগারের প্রফেসর ড্যানিয়েল নরগেড’র আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন দেশের জনপ্রিয় এ ব্যান্ড শিল্পী। জানা যায়, তিনি ছাড়া এ কনফারেন্স এ যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের নানা প্রান্তের সংগীতজ্ঞরা।

দশদিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে সুমি প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। সংগীতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন তিনি।

আরও পড়ুন: বিজয়ের জন্মদিনে তৃষার ‘প্রেমময়’ ছবি ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা

সুমি বলেন, ‘বাংলা গানের সাথে নিজেদের ব্যান্ড নিয়ে গত ২১ বছর ধরে দেশ ও গত ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত কাজ করার পর পৃথিবীর মানুষ যে এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা আমাদের কাছে এত ডিটেইলে শুনতে চায় বা আমার জানানোর সৌভাগ্য হচ্ছে এটি এক ধরনের বড় সুযোগ এবং পরিবর্তন বলে আমার মনে হয়।’