গৌরী খানের রেস্টুরেন্টে গোপন দরজা!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১৭ জুন ২০২৫ | আপডেট: ৭:১০ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খান ও তার পরিবারের জন্য মুম্বাইয়ের ব্যস্ত শহরে রয়েছে একটুকরো ব্যক্তিগত স্বস্তির স্থান—গৌরী খানের রেস্টুরেন্ট‘তরী’। সম্প্রতি স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তরীর প্রধান শেফ স্টেফান গাদিত এই সেলিব্রিটি পরিবারের খাবার পছন্দ ও গোপনীয়তার বিষয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন।

শেফ স্টেফানের ভাষ্য অনুযায়ী, শাহরুখ, গৌরী ও তাদের সন্তানরা—আরিয়ান, সুহানা ও আব্রাম—প্রায়ই রেস্টুরেন্টে যান, আবার সময়ের অভাবে কখনো কখনো বাড়িতেই খাবার অর্ডার করেন। খান পরিবারের জন্য রয়েছে একটি বিশেষ ‘গোপন দরজা’, যেটি দিয়ে তারা জনচক্ষুর আড়ালে তরীতে প্রবেশ ও প্রস্থান করেন। 

আরও পড়ুন: জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য

শেফ জানান, এই দরজা কেবল খান পরিবার ও হাতে গোনা কিছু সেলিব্রিটির ব্যবহারের জন্যই নির্ধারিত। ছোট ছেলে আব্রাম তরী থেকে প্রায়ই খাবার অর্ডার করে থাকেন। সুহানা ও আরিয়ান রেস্টুরেন্টে তাদের বন্ধুদের সঙ্গেও সময় কাটান। প্রিয় খাবারের প্রসঙ্গে স্টেফান বলেন, শাহরুখ খান ল্যাম্ব চপ পছন্দ করেন, গৌরী খানের প্রিয় থাই কারি, আর আব্রাম সুশি খেতে খুব ভালোবাসে।

সম্প্রতি তরীতেই উদযাপিত হয়েছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির জন্মদিন। এ ছাড়াও গৌরীর এই রেস্টুরেন্টিকে দেখা গেছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ, যার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সুজান খান, মাহিপ কাপুর, ভাবনা পান্ডে, নীলম কোঠারি ও সীমা সাজদেহ।

আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২০২৪ সালের ভালোবাসা দিবসে চালু হওয়া গৌরীর এই রেস্টুরেন্ট ইতোমধ্যেই শহরের বিলাসবহুল খাবারপ্রেমীদের কাছে একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছে। সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস