কাকরাইলে সংঘর্ষে আহত নুর, প্রিন্স মাহমুদের পোস্টে ফের আলোচনায়

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৩৮ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার নাক ফেটে যায় এবং মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে যায়। দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় শুধু রাজনৈতিক অঙ্গনই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদও সেই তালিকায় আছেন। যদিও তিনি নতুন কোনো লেখা দেননি, বরং নুরকে নিয়ে বছর কয়েক আগে দেওয়া নিজের একটি পুরোনো পোস্টের স্ক্রিনশট আবার ফেসবুকে প্রকাশ করেছেন।

আরও পড়ুন: এপস্টেইন প্রসঙ্গে যে মন্তব্য করলেন জয়া আহসান

ওই পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছিলেন—নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়, আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।

তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। একজন নেটিজেন লিখেছেন, নূরের মাইর খাওয়া এবং দেওয়াও একটা ডিপ পলিটিক্স।” অন্যজন মন্তব্য করেছেন, “ছিঁচকে লোভের জন্য সে নিজেকে সামলে নিতে পারে নাই।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিলেন নিয়ামুল মুক্তা, ‘রক্তজবা’ নিয়ে বিতর্ক

রাজনীতির মাঠে উত্তেজনার মধ্যেই নুরকে ঘিরে এমন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে শোবিজ অঙ্গনের এই তারকার অবস্থান।