বিজয় ও তৃষা সমবেদনা জানাতে গিয়ে ভাইরাল ভিডিও, উঠলো নতুন গুঞ্জন
তামিল সিনেমার দুই জনপ্রিয় তারকা থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণণকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন নয়, বরং সহকর্মী অভিনেতা অজিত কুমারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আলোচনায় এসেছেন তারা।
সম্প্রতি অজিত কুমারের মা মারা যাওয়ার পর তার পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতে বাসভবনে যান বিজয় ও তৃষা। এ সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: তামিলনাড়ুতে নতুন সিনেমার জন্য প্রতিদিন ৫টি শোর অনুমতি
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অজিতের বাসভবনে পৌঁছান থালাপতি বিজয়। গাড়ি থেকে নেমে তিনি অজিত কুমারকে জড়িয়ে ধরেন এবং পরে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের সান্ত্বনা দেন।
অন্যদিকে, আরেকটি ভিডিওতে কালো রঙের ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ পরিহিত অবস্থায় দেখা যায় অভিনেত্রী তৃষা কৃষ্ণণকে। তিনি অজিতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
আরও পড়ুন: আবারও বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া, প্রকাশ্যে ‘লোকে বলে’র ঝলক
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর পর অনেক ভক্তের মধ্যে প্রশ্ন উঠেছে, বিজয় ও তৃষা একসঙ্গে সেখানে গিয়েছিলেন নাকি আলাদাভাবে উপস্থিত হয়েছিলেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিজয় ও তৃষাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চললেও অজিত কুমারের পরিবারের এই শোকের সময়ে তাদের উপস্থিতিকে সহমর্মিতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে দেখছেন অনেকে।





