গ্ল্যামারাস লুকে মিম, ছবি ঘিরে ভক্তদের মুগ্ধতা
নতুন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রোববার (৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন যেখানে তার পরনে গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন, ঢেউখেলানো চুল আর আকর্ষণীয় অভিব্যক্তি দেখা যায় । ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’—অর্থাৎ নিজের লুক ও মুহূর্তটাকে উপভোগ করছেন তিনি।
নতুন ফটোশুটে মিমকে দেখা গেছে একেবারেই ভিন্ন সাজে। স্টুডিওর আলো-আঁধারির আবহে গাঢ় নীল গাউনে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পোশাকের ব্যাকলেস নকশা ও চিকন স্ট্র্যাপ তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। মিমের মেকআপেও ছিল আভিজাত্যের ছাপ। স্মোকি আই, পিঙ্কিশ-নুড লিপস্টিক এবং একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুলে তাকে দেখা গেছে বেশ গ্ল্যামারাস রূপে।
আরও পড়ুন: যে আগুন কবিতা আর গিটারে এক হয়ে জ্বলেছিল
কখনো লাগেজের ওপর বসে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়েছেন, কখনো পেছন ফিরে পোজ দিয়েছেন। আবার কোনো ছবিতে ক্লোজ-আপে ধরা দিয়েছেন রহস্যময় অভিব্যক্তিতে। পুরো ফটোশুটেই ছিল তার আত্মবিশ্বাসী উপস্থিতি।
ছবি প্রকাশের পরপরই মিমের ভক্ত ও অনুসারীদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। পোস্টটিতে দ্রুত বাড়তে থাকে লাইক, প্রতিক্রিয়া ও মন্তব্যের সংখ্যা। অনেকেই অভিনেত্রীর নতুন লুকের প্রশংসা করেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলের ক্ষেত্রেও নিয়মিত আলোচনায় থাকেন বিদ্যা সিনহা মিম। এবার গাঢ় নীল গাউনে তার নতুন ফটোশুটও সেই আলোচনাকেই আরও উসকে দিয়েছে।
আরও পড়ুন: অপু-বুবলী আমার জীবনের অংশ, তবে তাদের নিয়ে কিছু বলতে চাই না: শাকিব খান





