‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল, কি বললেন অভিনেতা?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেতার একটি ৪৫ সেকেন্ডের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওটিতে পাভেলকে কারও সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটির কিছু দৃশ্য ও অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। বিষয়টি আলোচনায় আসার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেতা। ভিডিওতে থাকা নারী প্রসঙ্গে পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন: দাউদের সঙ্গে বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন মন্দাকিনি

অভিনয়জগতে আসার আগে ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলার দর্শকদের নজরে আসেন পাভেল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হওয়ার সাফল্য অর্জন করেন তিনি। এই অর্জনের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তার পরিচিতি আরও বাড়ে।

‘মীরাক্কেল’ থেকে দেশে ফেরার পর স্টেজ শোয়ের পাশাপাশি ছোট পরিসরের বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করেন পাভেল। তবে শুরুর দিকে অভিনয়ের মাধ্যমে বড় ধরনের পরিচিতি পেতে তাকে অপেক্ষা করতে হয়। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে তার পথচলা শুরু হয়।

আরও পড়ুন: বাবা হারিয়েছেন সংগীতশিল্পী সালমা

পরবর্তীতে একাধিক নাটকে কাজ করলেও ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের পর। জনপ্রিয় এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন তিনি।

চরিত্রটির স্বতন্ত্র অভিনয় ও সংলাপ বলার ধরন খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকেই পাভেল ছোটপর্দার পরিচিত মুখ হিসেবে নিজের অবস্থান শক্ত করেন। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।