আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:১৯ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন দীপিকা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে একটি নবজাতকের পায়ের ছাপের ছবি প্রকাশ করেছেন দীপিকা। ছবিতে লেখা রয়েছে, ‘কন্যাসন্তানকে স্বাগতম’। এর মধ্য দিয়ে দ্বিতীয় সন্তানের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

আরও পড়ুন: বাবার পরিচালনায় প্রথমবার বড় পর্দায় ভাবনা

এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই ঘোষণায় তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ছিল গর্ভধারণ পরীক্ষার ফল। একই পোস্টে তারা জানিয়েছিলেন, তাদের পরিবারে আসছে নতুন অতিথি।

সম্প্রতি দুয়ার জন্মদিনেও মেয়েকে ঘিরে আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছিলেন তারকা দম্পতি। সেই ছবিতে রণবীর ও দুয়ার সঙ্গে দেখা গিয়েছিল দীপিকাকে। সেখানে স্পষ্ট ছিল অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরো বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ!’

আরও পড়ুন: স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশী ২ সিনেমা

এবার সেই অপেক্ষার অবসান। পরিবারে নতুন সদস্যের আগমনে দীপিকা-রণবীরের আনন্দ যেন আরো পূর্ণতা পেল।

প্রথম সন্তান দুয়ার পর এবার তাদের পরিবারে এলো আরেক কন্যাসন্তান।