এখন নাম ধরে নয়, ‘ফুফু’ বলে ডাকেন দর্শক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৫ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টেলিভিশন নাটকে দীর্ঘদিন ধরে জনপ্রিয় মুখ দীপা খন্দকার। একসময় নায়িকার চরিত্রে দর্শকের নজর কাড়লেও বয়স ও সময়ের সঙ্গে বদলেছে তার অভিনয়ের পরিধি। এখন বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের চরিত্রেও নিয়মিত অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন তিনি।

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন দীপা। চরিত্রটি দর্শকের কাছে এতটাই জনপ্রিয় হয়েছে যে বাস্তব জীবনেও অনেকে তাকে নামের বদলে ‘ফুফু’ বলে ডাকছেন।

আরও পড়ুন: নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ থাকছেন যারা

এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে দীপা খন্দকার বলেন, “এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে ‘ফুফু’ বলে ডাকে।” অভিনয় জীবনে চরিত্রের এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই দেখছেন দীপা। তার মতে, বয়স ও জীবনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে পর্দায় অভিনয় করা চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক।

তিনি বলেন, “বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।”

আরও পড়ুন: ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর

বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার। এর পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’ ও **‘কর্মফল’**সহ আরও কয়েকটি নাটকে কাজ করছেন তিনি।

ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে দীপা খন্দকার কথা বলেছেন আগামীর সময়-এর অনুষ্ঠান ‘স্টার স্টোরিজ’-এ। পান্থ আফজালের উপস্থাপনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত হওয়ার কথা রয়েছে।