বাটার সাথে ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সাথে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা বাংলাদেশ। গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন বাটার ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জির পক্ষে হিউম্যান রিসোর্স ডিরেক্টর মালিক মেহেদী কবির এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর পক্ষে হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী।
চুক্তির আওতায় বাটা বাংলাদেশের সকল কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন বাটা বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন: দেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের এজিএম - হিউম্যান রিসোর্স এজিএম মোঃ এনামুল হক, এজিএম - কোম্পানী সেক্রেটারি ও কন্ট্রোলিং রিয়াজুর রেজা মোহাম্মদ ফয়সাল, সিঃ অফিসার – এইচআর এন্ড ওয়েলফেয়ার মোঃ হুমায়ূন কবির এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ আমিনুল ইসলাম সুমন, করপোরেট এক্সিকিউটিভ মো. জুনায়েদ হাসান ও রাবেয়া সুলতানা।





