চট্টগ্রাম-১৪

বিএনপি প্রার্থীর কাছে অল্প ভোটে হারলেন কর্নেল অলির ছেলে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান রয়েছে ১ হাজার ২৬টি।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রসঙ্গত, ওমর ফারুক এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ এর ছেলে। চট্টগ্রাম-১৪ আসন থেকে অলি আহমেদ একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আর নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন এবং নিজের ছেলেকে এই আসনের প্রার্থী হিসেবে প্রচার করেন।