দেশে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, মোট ৫৮৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ৭৭ দিনে হাম ও হামের উপসর্গে মোট ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ৬ নবজাতকের নির্মম মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯০ জন, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জনে। পাশাপাশি সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৩৬।





