ঢোল পিটিয়ে গ্যাসের দাম কমার প্রচার করলেন প্রতিমন্ত্রী

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৩ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় নির্বাচনের আগে গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আর এ খবর বাড়ি বাড়ি গিয়ে ঢোল পিটিয়ে প্রচার করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার। খবর- হিন্দুস্থান টাইমসের।

বুধবার কলকাতার বাঁকুড়ায় বদড়া গ্রামে ঢাক বাজিয়ে গ্যাসের দাম কমানোর প্রচার চালাতে দেখা যায় প্রতিমন্ত্রীকে। 

আরও পড়ুন: নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

তবে এমন কাজের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস বলেছে, ‘এসব হলো মানুষকে বোকা বানানোর নাটক।’

এদিকে বুধবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ২০০ টাকা ও উজ্বলা গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪০০ টাকা কামানোর কথা ঘোষণা দেওয়া হয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখেই মোদী সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। 

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, রাখি ও ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। 

অপরদিকে এ খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকার মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে ঢোল পিটিয়ে প্রচার করেন। শুধু তাই নয়, এখনও যারা গ্যাসের কানেকশন পাননি তাদেরও বিনামূল্যে নতুন কানেকশন দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সুভাষ সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি পূর্ণিমার দিনে দেশের মহিলাদের বড় উপহার দিলেন। গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা ও উজালা যোজনায় সিলিন্ডার প্রতি ৪০০ টাকা কমানো হয়েছে। এর পাশাপাশি ৭৫ লক্ষ পরিবারকে বিনামূল্যে নতুন গ্যাসের কানেকশন দেওয়া হবে। প্রতিটি ব্লকে প্রায় ৮০০ করে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হবে।’

গ্যাসের দাম কমানো নিয়ে সুভাষ সরকারের অভিনব প্রচার কর্মসূচির কটাক্ষ করেছেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলেন, ‘সুভাষ সরকার ভালোই নাটক জানেন। কারণ গ্যাসের দাম কমেছে বলে রাস্তায় ঢাক পেটাচ্ছেন। মোদী সরকার আসার পরেই ৪০০ টাকার গ্যাসের দাম ১২০০ টাকা হয়ে গেল। কিন্তু ৮০০ টাকা তো কমল না। মাত্র ২০০ টাকা কমল। এখনও ৬০০ টাকা গ্যাসের দাম বেড়েই আছে। তারা মানুষকে বোকা বানানো হচ্ছে।’