হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১৪ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২১৪ জনে দাঁড়াল।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

এদিকে গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ জন রোগী ভর্তি হয়েছে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩