জো বাইডেনের স্ত্রী করোনায় আক্রান্ত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
জিল বাইডেন গত বছরের আগস্টে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ৭২ বছর বয়সী জিল বাইডেনের শরীরে এবার করোনার মৃদু উপসর্গ রয়েছে।
আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ
৮০ বছর বয়সী বাইডেন গত বছরের জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আগামী বৃহস্পতিবার জো বাইডেনের নয়াদিল্লি সফরের কথা রয়েছে। এছাড়া রবিবার হ্যানয়তে যাওয়ার কথা রয়েছে। ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হওয়ায় বাইডেনের বিদেশ ভ্রমণে কোনো প্রভাব পড়বে কি না, তা স্পষ্ট করেনি হোয়াইট হাউস।
আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই





