আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে রুশ-মার্কিন নভোচারী
দুই রুশ ও এক মার্কিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে।
রুশ-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই উভয় দেশের নভোচারীরা যৌথভাবে মহাকাশ কার্যক্রমে অংশ নিচ্ছে।
আরও পড়ুন: ইরানের হুমকি: উড়োজাহাজ বদলের কথা স্বীকার ট্রাম্পের
রাশিয়ার মহাকাশ সংস্থা বলেছে, এরআগে শুক্রবার রোসকসমস মহাকাশচারী ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চুবসহ নাসার নভোচারী লোরাল ও’হারা কাজাখস্তানের বাইনোকুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন।
তিন ঘন্টা পর মহাকাশ যানটি আইএসএসে পৌঁছায়। সেখানে তারা তিন রাশিয়ান, দুই আমেরিকান, এক জাপানী নভোচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার এক প্রতিনিধির সাথে যোগ দেন।
আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
রাশিয়ার প্রায় ৫০ বছর পর চালানো চন্দ্রাভিযান গত মাসে ব্যর্থ হওয়ার পর মহাকাশ স্টেশনে গেল নভোচারীরা। আইএসএস হচ্ছে আমেরিকা ও রাশিয়ার সহযোগিতার একটি ব্যতিক্রমী ভেন্যু। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে দুইদেশের সম্পর্কে ফাটল ধরে।
এসব নভোচারী এমএস-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। খবর: বাসস





