নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলিতে নিহত ১

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:৪০ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি সাবওয়ে স্টেশনে (মেট্রো) গোলাগুলির ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

স্থানীয় সময় গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় বার্তাসংস্থা সিএনএন।

আরও পড়ুন: নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

সোমবার সন্ধ্যায় পুলিশ জানায়, নিউইয়র্কের উত্তরাঞ্চলের ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এই গুলির ঘটনা ঘটে। ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে তর্কের পর গোলাগুলি শুরু হয়। সে সময় গুলিতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান ট্রানজিট মাইকেল কেম্পারের এক ব্রিফিং এ জানান, গোলাগুলি শুরু হলে মানুষজন ট্রেন থেকে পালিয়ে যায়। প্ল্যাটফর্মে গোলাগুলির কারণে কিশোর-কিশোরীরা এবং পথচারীরা আহত হয়েছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আর আহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মেয়ে। এছাড়া ১৫ বছর বয়সী এক ছেলে এবং একজন ৭১ বছর বয়সী ব্যক্তিও রয়েছেন আহতদের মধ্যে।

অন্তত একজন বন্দুকধারীর সন্ধান করছে পুলিশ। যদিও গোলাগুলির এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে ধারণা করছে পুলিশ।