পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দে সরকার হচ্ছে: মাওলানা ফজলুর রেহমান

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৮:৫২ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেনাবাহিনীর পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের জমিয়ত ওলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে জেইউআইএফপ্রধান এসব কথা বলেন। খবর জিও টিভির। 

আরও পড়ুন: ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই কঠোর হামলা

মাওলানা ফজলুর রেহমান বলেন, ‘সেনাবাহিনী নিজেদের পছন্দসই ব্যক্তিদের নিয়ে জাতীয় পরিষদ গঠন করতে চায়। নির্বাচনের আগেই আমাদের কাছে খবর ছিল জেইউআইএফকে এবার কম আসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের সময় ভোটকেন্দ্রেও নানাভাবে জালিয়াতি হয়েছে।’

তিনি আরও বলেন, সেনাবাহিনীর পছন্দে সরকার গঠিত হলে তা টিকবে না। সেই সরকারের পতন হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

সংবাদ সম্মেলনে ফজলুর রেহমানের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকটি দলের নেতারা। 

সেখানে ফজলুর রহমান বলেন, ‘তারা দেশ পরিচালনা করতে পারবে না এবং এই পদ্ধতি ধসে পড়বে। বর্তমানে যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাদের চোখের পানি ফেলতে হবে।’

এ সময় ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতির কোনো পার্থক্য নেই দাবি করে মাওলানা ফজলুর রেহমান বলেন, জনপ্রতিনিধিদের ‘সেনাবাহিনীর প্রতিনিধি’ হওয়া উচিত নয়।