নিউইয়র্কের আদালতে হাজির করা হলো ভেনেজুয়েলার মাদুরোকে

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:১১ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কারাকাসে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানের কয়েক দিনের মধ্যে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে। এই অভিযান ওয়াশিংটনের ভেনেজুয়েলার তেলসমৃদ্ধ দেশটিকে নিয়ন্ত্রণের পরিকল্পনার ভিত্তি মজবুত করেছে।

৬৩ বছর বয়সী মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের সঙ্গে মাদক পাচারের অভিযোগের মুখোমুখি। হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়িতে করে ভারী অস্ত্রশস্ত্রধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘেরাওয়ে তাকে আদালতে নেওয়া হয়।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার রাতে বলেন, যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ আমেরিকার দেশটিকে ‘তত্ত্বাবধান’ করছে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলায় নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করা ‘আগাম’।