ইরানে হামলার পর ইসরাইলের আকাশসীমা বন্ধ ঘোষণা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ওপর সরাসরি বিমান হামলার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদের নিজ নিজ এয়ারলাইনস এবং সংবাদমাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট অনুসরণ করতে বলা হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে। সে ক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টা আগে আনুষ্ঠানিক নোটিশ দিয়ে বিষয়টি জানানো হবে।

আরও পড়ুন: চীনে উচ্চশিক্ষা, ভাষা ও সংস্কৃতিতে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের

সম্ভাব্য ইরানি পাল্টা ড্রোন ও মিসাইল হামলার আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।