দক্ষিণ লেবাননের ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের সরতে বলল ইসরায়েল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলের ৫০টির বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যেতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।’ আরও বলা হয়েছে, ‘যারা হিজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা কিংবা সামরিক সরঞ্জামের আশপাশে অবস্থান করছেন, তারা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।’

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট