ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানে পরিচালিত বিমান হামলার সময় নিজ বাসভবনে হামলার শিকার হন আহমেদিনেজাদ। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত চলমান হামলার অংশ হিসেবে উল্লেখ করেছে।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
এর আগে একই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলেও দাবি ওঠে। তবে এসব বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কট্টরপন্থী বক্তব্য ও পশ্চিমাদের প্রতি কঠোর অবস্থানের জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত ছিলেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার সময়েই আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
আরও পড়ুন: টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম
২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের ফলাফল এবং পরবর্তী সময়ে ইরানজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভও তার শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।
সূত্র: তুর্কি টুডে





