ইরানের বিরুদ্ধে যুদ্ধ কয়েকদিনের মধ্যেই শেষ হতে পারে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ কয়েকদিনের মধ্যেই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ফ্লোরিডা-য় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: যুক্তরাজ্যে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কি এই সপ্তাহ বা কয়েকদিনের মধ্যেই শেষ হতে পারে?
জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি হতে পারে। দেখুন, ইরানের নেতৃবৃন্দসহ অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের দুই স্তরের নেতৃবৃন্দও মারা গেছে।”
আরও পড়ুন: পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০
তিনি আরও ইঙ্গিত দেন যে সাম্প্রতিক সামরিক হামলার ফলে ইরানের নেতৃত্ব কাঠামো বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।
তবে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত কোনো সময়সীমা বা কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বিভিন্ন সামরিক হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।





