খামেনির জীবিত অবস্থায় তোলা শেষ ছবি প্রকাশ করল ইরান
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র জীবিত অবস্থায় তোলা শেষ ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে ছবিটি তোলা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে ধারণ করা এই ছবিটি হামলা শুরুর মাত্র ২০ মিনিট আগের বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা
প্রকাশিত ছবিতে দেখা যায়, আয়াতুল্লাহ আলি খামেনি একটি সোফায় বসে কোরআন পাঠ করছেন। তার পাশের টেবিলে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নিহত কমান্ডার কাসেম সোলেইমানি-র একটি বাঁধাই করা ছবি রাখা রয়েছে।
এছাড়া পাশের একটি তাকের ওপর আরও দুটি ফ্রেমবন্দি ছবি দেখা যায়। এর মধ্যে একটি ইরানের ইসলামি বিপ্লবের প্রধান নেতা এবং ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-র।
আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের
সূত্র: জিও নিউজ





