মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ উচ্চপর্যায়ের রদবদলের অংশ হিসেবে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে সরে গেছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়র্টাসকে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট এক ব্যক্তি।
আরও পড়ুন: ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
তবে আনুষ্ঠানিকভাবে পেন্টাগন এ ঘটনাকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ তাৎক্ষণিকভাবে অবসরে যাচ্ছেন। যদিও তার দায়িত্বকাল শেষ হতে এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল।
এক বিবৃতিতে পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ সামরিক জীবনের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
তবে তার এই হঠাৎ সরে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।





