বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১০ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি সংলাপ। উচ্চপর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে বিশ্ব গণমাধ্যমের নজর এখন ইসলামাবাদের দিকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা ‘রেড জোন’ সম্পূর্ণভাবে অবরুদ্ধ করা হয়েছে। আগে যেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল, বর্তমানে সেখানে সব ধরনের মানুষ ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

অন্যদিকে আল জাজিরা-র লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের প্রতিনিধিদলের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের সময় থেকেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিমানবন্দর থেকে শুরু করে পুরো যাত্রাপথে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর নেতৃত্বে প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বহরে বিশেষ নিরাপত্তা ইউনিট মোতায়েন ছিল।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

এই বৈঠককে ঘিরে ইসলামাবাদে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। পাশাপাশি প্রায় ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংলাপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নিরাপত্তা পরিস্থিতি ও কূটনৈতিক জটিলতা ইঙ্গিত দিচ্ছে—এই আলোচনা সহজ হবে না।