তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২২ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনকারী আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তার মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের আশা, খামেনির শেষ বিদায়ে প্রায় ২ কোটি মানুষ অংশ নেবেন। সে হিসেবে এটি দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ শেষকৃত্যের আয়োজন হতে পারে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

জানা গেছে, শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও প্রাণ হারান।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

সূত্র: মিডল ইস্ট আই