মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির বিমান ও নৌবাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) ভোরে চালানো এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে পরিচালিত মার্কিন হামলায় নিহতরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন।
আরও পড়ুন: মাশহাদে ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন
এদিকে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি অভিযোগ করেন, গাল্ফ অঞ্চলে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেলায়েতি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক ভাঙার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৌখিক সম্মতি পুরো অঞ্চলকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।
আরও পড়ুন: চীনের জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮
তিনি আরও বলেন, এই অঞ্চল রাজনৈতিক জুয়া খেলার জায়গা নয়—এ বিষয়ে ইরান আগেও সতর্ক করেছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের উপযুক্ত ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।





