খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইআরজিসির, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হুঁশিয়ারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং ঘটনাটি কখনো ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না।
সেপাহ নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত বিবৃতিতে ওয়াহিদি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা
বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের বিরোধীদের জানা উচিত, এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে দমিয়ে রাখা সম্ভব হবে না।
আইআরজিসি প্রধান আরও বলেন, নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা ইরানের জন্য একটি বৈধ ও অটল দাবি হিসেবে বহাল থাকবে।
আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের
এর আগে, মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর বৃহস্পতিবার (৯ জুলাই) জন্মভূমি মাশহাদে তাঁকে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।
সূত্র: আল-জাজিরা।





