পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পেরুতে বিশ্বখ্যাত নাজকা লাইনস দেখতে যাওয়ার পথে একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে সাংবাদিকদের বলেন, ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য নিহত হয়েছেন।” কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যাত্রীদের বেশিরভাগই পর্যটক ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পেরু বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। দেশটিতে প্রতিবছর লাখো পর্যটক মাচু পিচু, কুসকো এবং নাজকা লাইনসসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা দেখতে যান। পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৪১ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন।

পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত নাজকা লাইনস খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টীয় ৫০০ সালের মধ্যে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। বিশাল আকারের এসব ভূ-অঙ্কন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এগুলো সাধারণত আকাশপথ থেকেই সবচেয়ে ভালোভাবে দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় পড়া বিমানটি পেরুর দর্শনীয় স্থান ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যারোডিয়ানা-এর বহরের একটি বিমান ছিল।