হরমুজ ইস্যুতে ইতিবাচক আশা

বিশ্ববাজারে কমল তেলের দাম

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:০৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিট পর্যন্ত লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ০৮ ডলারে নেমে আসে।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ট্রাম্পের কাছে সাত শর্ত ইরানের

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য ঊর্ধ্বমুখী থাকলেও ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প কমে দিনের লেনদেন শেষ হয়।

আরও পড়ুন: সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি হলে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। এ কারণেই তেলের বাজারে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে।