বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:১৩ পূর্বাহ্ন, ১১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতন্ত্রসহ বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তার ভাষায়, এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

তিনি বলেন, ‘আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি। আশা করি, আগামী দিনগুলোও ভালো যাবে।’

দুই দেশকেই নিজেদের ইস্যুগুলো সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, এমন কোনো সমস্যা নেই, যা আলোচনায় বসে সমাধান করা সম্ভব নয়।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক ভালো থাকুক—এমনটাই চায় বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, গত দুই মাসে তিনি বাংলাদেশে যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তা তাকে সত্যিই অভিভূত করেছে।

তার বক্তব্যে দুই দেশের বিদ্যমান বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করে ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বের বিষয়টি উঠে আসে।