ওয়ালটনে চাকরির সুযোগ
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: এসএসসি পাসেই ওয়ালটনে চাকরির সুযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের বিবিএ পাস হতে হবে। পাশাপাশি বিক্রয় প্রবণতা বিশ্লেষণ এবং অর্ডার পরিকল্পনায় সহায়তা করার দক্ষতা থাকতে হবে। এ পদের জন্য ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ঢাকায় অফিসভিত্তিক ফুলটাইম চাকরি করবেন। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩১ বছরের মধ্যে হতে হবে এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: আড়ংয়ে ৫০০ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লাভের ভাগ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট: (https://www.waltonhil.com)
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬।





