প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির জেনারেল প্রকিউরমেন্ট ইউনিট, প্রকিউরমেন্ট ডিভিশনে ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গত ২২ এপ্রিল ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ০৬ মে ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে ব্র্যান্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পদের নাম: ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার

বিভাগ: জেনারেল প্রকিউরমেন্ট ইউনিট, প্রকিউরমেন্ট ডিভিশন

আরও পড়ুন: এসএমসিতে পার্টটাইম চাকরির সুযোগ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)-এ দক্ষতা থাকতে হবে, বিশেষ করে ডকুমেন্টেশন ও রিপোর্টিংয়ের কাজে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে

আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রাইম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.primebank.com.bd) ভিজিট করতে হবে।

আবেদনের শেষ সময়: ০৬ মে ২০২৬