বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে ৫৮৭ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ চলবে ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষানবিশ এসবিএ-এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে এইচএসসি (বিজ্ঞান) বা সমমান (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএর নিচে ফলাফল গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন: গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পাশাপাশি কঠোর পরিশ্রম এবং বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় ওঠানামা করার সক্ষমতা থাকতে হবে।

এটি অস্থায়ী ভিত্তিক নিয়োগ। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন: ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (https://bpdb.gov.bd)-এ প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)

পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ

পদসংখ্যা: ৫৮৭

চাকরির ধরন: সরকারি (অস্থায়ী ভিত্তিতে)

আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

আবেদনের মাধ্যম: অনলাইন