ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৩২ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কন্টেন্ট রাইটার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পদটির জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আরও পড়ুন: সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের নাম: কন্টেন্ট রাইটার

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন: ওয়ালটনে চাকরির সুযোগ

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা (সাভার)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন শুরু: ২৯ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: bn২৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদন মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা

ওয়েবসাইটের বিষয়বস্তু, সংবাদ প্রতিবেদন এবং ফিচার স্টোরি লেখা ও সম্পাদনার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি প্রচারণামূলক ভিডিও, প্রামাণ্যচিত্র, পডকাস্ট ও বিজ্ঞাপনের জন্য স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি তৈরিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার পাওয়ার সুযোগ রয়েছে।

পদটির জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

অফিশিয়াল ওয়েবসাইট: https://daffodilvarsity.edu.bd

আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬