সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৫ মার্চ) এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া।

আরও পড়ুন: বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের

এর আগে গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে শুনানিকালে তার জামিন আবেদন করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে আবার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।