নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ব্যানার দ্রুত সরানোর নির্দেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর তার ছবি সম্বলিত রংবেরঙের বিভিন্ন ব্যানার ফেস্টুন দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার পথে হাতিরঝিলে টানানো একটি ব্যানার তার নজরে এলে তাৎক্ষণিক তার নির্দেশে ব্যানারটি অপসারণ করা হয়। এরপর অফিসিয়ালি রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (মার্চ ৩) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

আরও পড়ুন: পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষনাৎ সরানো হয়।

রাজধানীর বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে  প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। 

আরও পড়ুন: দুদক চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ

মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন।